হোম > সারা দেশ > খুলনা

দর্শনা চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

আজ (বুধবার) বেলা সাড়ে ১০টায় সীমান্তের শূন্য রেখায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তরকৃত ২২ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ১২ জন নারী রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর, খুলনা, রাজবাড়ী, নরসিংদী, পিরোজপুর, শরীয়তপুর, বাগেরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল ও চুয়াডাঙ্গা।

জানা গেছে, জীবিকার সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে হায়দরাবাদে তারা ড্রাইভিং, দোকান এবং হোটেলে কাজ করতেন। সম্প্রতি ভারতের পুলিশের এক অভিযানে তারা আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।

পতাকা বৈঠকের সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির। অন্যদিকে, বিএসএফের পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের ঠিকানা যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেছে। তাদের সকলকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এসব নাগরিকদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

ইবি শিক্ষিকা রুনা হত্যা ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া