হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের বিপুল হোসেন (৩০) এবং মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাগানপাড়ার শামীম হোসেন (২২)।

জানা যায়, দুপুর ৩টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে এই দুই তরুণের মৃত্যু হয়েছে।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী