হোম > সারা দেশ > খুলনা

শিশুসহ চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্ত দিয়ে চার বাংলাদেশি শিশুসহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে।

পরে দুপুরে দু’দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। আটকদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে।

বুধবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের জোড়পাড়া ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে চার বাংলাদেশিকে আটক করার পর ফেরত প্রদানের আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে (বিএসটি) সীমান্ত ৬০/২৯ আর (পিলার) এর শূন্য লাইন বরাবর বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটকদের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে ফেরৎ দেয় বিএসএফ।

উল্লিখিত ব্যক্তিদের নামে সাধারণ ডায়েরির মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

চুয়াডাঙ্গায় আঙিনার গর্তে পড়ে শিশুর মৃত্যু