হোম > সারা দেশ > খুলনা

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, রূপসা (খুলনা)

ছবি: আমার দেশ

খুলনার রূপসা থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রামের শেখ হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রূপসা থানার এসআই মশিউর রহমান সরকারি গাড়িযোগে জরুরি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের রফিকুল ইসলামের (৬১) বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে।

সংবাদ পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে রেখেছিল।

জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়ার পর তার দেহতল্লাশি করে ট্রাউজারের পেছনের কোমর থেকে একটি খালি ম্যাগাজিনসহ বাঁটযুক্ত বিদেশি ৭.৬৫ পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএইচ

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার