হোম > সারা দেশ > খুলনা

ইবিতে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো সিআরসির ঈদ উপহার

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’র (সিআরসি) উদ্যোগে সুবিধাবঞ্চিত ২৯ শিশুর মাঝে ঈদ উপহার ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ভবনের করিডরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সহ-সভাপতি সুমাইয়া আক্তারসহ অন্যান্য সদস্যরা।

সিআরসি সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, এটা আসলে শুধু ঈদ বস্ত্র বিতরণই নয়, এটা আমাদের পক্ষ থেকে ভালোবাসা বিতরণ। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত আছে, তাদের সাথে ভালোবাসা বিনিময় করতে পারি, এই সামান্য চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। এই শিশুগুলো যখন মানুষের মতো মানুষ হবে, বড় হবে, তখন তারাও তাদের আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবে এটাই আমাদের প্রত্যাশা। ঈদ হোক সবার জন্য আনন্দময়।

সভাপতি ইমদাদুল হক বলেন, ২০১৬ সাল থেকে আমরা নিয়মিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। এই ঈদ বস্ত্র বিতরণ আমরা প্রতি বছরই করে থাকি। আঞ্চলিক প্রভাবের কারণে যাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটে, তাদের জন্য আমাদের একটি স্কুল রয়েছে, আমরা সেখানে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। সেই শিশুদের নিয়েই আজকের এই অনুষ্ঠান। আমাদের প্রায় ৪০০ থেকে ৫০০ জন স্বেচ্ছাসেবী ও সদস্য রয়েছেন। তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহের পর আজকের এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা