হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাট–৩ আসন থেকে এম এইচ সেলিমের মনোনয়ন সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

গতকাল বৃহস্পতিবার আমার দেশকে এ তথ্য জানান তিনি নিজেই। এর আগে বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এম এইচ সেলিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার অনুসারীরা। এসময় বিএনপি নেতা মো. সাইফুল ইসলামসহ মোংলা ও রামপাল উপজেলার বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাগেরহাট–৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন সাবেক এই সংসদ সদস্য।

এম এইচ সেলিম বলেন, আমি বিএনপির বাইরে নই। বাগেরহাট–৩ আসনে দলীয় হাইকমান্ড যাকে ধানের শীষের প্রার্থী করেছে, তিনি জামায়াত ইসলামের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হবেন বলে আমি মনে করি। তাই আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়লাভ করে আসনটি বিএনপির হাতে উপহার দিতে চাই।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা