হোম > সারা দেশ > খুলনা

মোংলায় বন্দর কর্মচারী গুলিবিদ্ধ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলা বন্দর শিল্প এলাকায় আসিফ নাঈম নামে বন্দরের এক কর্মচারী সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপণী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর এডহক কমিটির সদস্য আসিফ নাইম জানান, বন্দর সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপণী বিতানের সামনে পৌঁছলে ২ জন অজ্ঞাত দুষ্কৃতকারী তার গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানাল এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিসহ পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত চলমান রয়েছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার