হোম > সারা দেশ > খুলনা

খুলনায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

খুলনা ব্যুরো

খুলনায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। নিহত ডলি বেগমের (৪৫) স্বামী মো. নাজমুল হাসান মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মহানগরীর লবণচরার ৪ নম্বর কাশেম সড়কে সবুজপল্লীর মুসলিমার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আটক নাজমুল হাসান মোল্লা স্থানীয় রাজ্জাক মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে স্বামী নাজমুল হাসান মোল্লা তর্কবিতর্কের একপর্যায়ে স্ত্রী ডলি বেগমকে ধারালো ছুরি দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা ডলি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, পারিবারিক কলহের জের ধরে

স্বামী নাজমুল হাসান ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মৃত্যু হয়। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে পুলিশ আটক করেছে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা