হোম > সারা দেশ > খুলনা

কর্মীদের মারধর করে জামায়াতের অফিস ভাঙচুর বিএনপি নেতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দর্শনা উজলপুর গ্রামে কর্মীদের মারধর করে জামায়াতের অফিস ভাঙচুর করা হয়েছে। দর্শনার বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেন জানান, ‘আমরা ওয়ার্ড কার্যালয়ে বসে ছিলাম। রাত ১০টার দিকে বিএনপির মিছিল থেকে মদ্যপান অবস্থায় দর্শনা সাংগঠনিক থানার সদস্য আসলাম ও তার সহযোগী শাজাহান জামায়াত কার্যালয়ে এসে কর্মীদের ধাক্কাধাক্কি ও গালিগালাজ করে। এ সময় জামায়াতের কর্মীরা তাদের অফিস থেকে বের করে দিলে তারা লাঠিসোঁটা নিয়ে জামায়াত অফিসে হামলা ও কর্মীদের মারধর করে। এতে জামায়াতের দুজন মারাত্মক জখম হন।

আহতরা হলেন দক্ষিণ চাঁদপুর গ্রামের হাসান তারেক ও মেহেদী হাসান। একজনের চোখের কাছে ফেটে গেছে, অপরজনের মাথা ফেটে গেছে । আহতদের দেখার জন্য দর্শনা জামায়াতের পৌর শাখার আমির সাহিকুল আলম অপু ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করেন বিএনপির কর্মীরা । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তিনি। ঘটনাস্থল থেকে দর্শনায় ফেরার পথে বিএনপির কিছু উচ্ছৃংখল যুবক গতকাল রাত ১১টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে মারার জন্য বাসস্ট্যান্ডে আটকে রাখে। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে তিনি মুক্ত হন।

ঘটনার পর ওই দর্শনা বাসস্ট্যান্ডে বিএনপি সন্ত্রাসীরা জড়ো হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। বর্তমানে জামায়াতের কর্মীরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জামায়াত মামলার প্রস্তুতি নিচ্ছে।

চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী জামায়াতের জেলা আমির মো. রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি এ হামলাকে ন্যক্কারজনক দাবি করেন। ঘটনার সুষ্ঠু বিচার না হলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে । তিনি জামায়াতের কর্মীদের শান্ত থাকার জন্য আহ্বান জানান ।

বিএনপি হামলা করলেও দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, বেগমপুর ইউনিয়নের উজলপুরে জামায়াত ও বিএনপির সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে তিনজন আহত হয়েছে । দুজন জামায়াতের, একজন বিএনপির। এ ঘটনায় জামায়াতের অফিস ভাঙচুর করা হয়েছে । বিএনপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে এবং জামায়াতের পক্ষ থেকে অভিযোগ পেলে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি বরাবর আবেদন করা হবে। এই কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে।

নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ

ত্রিমুখী লড়াইয়ের আভাস

কালীগঞ্জে ধানের শীষের বিলবোর্ড ভাঙচুর

খুলনায় মঞ্জুর পক্ষে সাবেক ছাত্রদল নেতাদের গণসংযোগ

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গণভোটের মাধ্যমে দেশের ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে