হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ছবি: আমার দেশ

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে কুষ্টিয়া থেকে সব রুটে মালিক গ্রুপের যাত্রীবাহী বাস চালানো বন্ধ রেখেছেন পরিবহনশ্রমিকেরা। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে একেবারেই বাস চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপের কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস এবং অন্য জেলার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।

আজ দুপুর ২টায় কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম আমার দেশকে বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন দুটি বাস রয়েছে। একটি মালিক সমিতির অন্তর্ভুক্ত, অন্যটি জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে। মালিক সমিতির বাসটি অন্য মালিকদের মতো সুযোগ-সুবিধা পেলেও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের বাসটিকে অন্য মালিকদের মতো কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না।

এর আগে দুটি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মালিক গ্রুপের বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকেরাও বাস চলাচল বন্ধ রেখেছেন। এতে কুষ্টিয়ার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী ও অন্যজেলার বাসগুলো চলছে।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুটি দাবির কথা জানান। এর একটি হলো পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেন, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে।

দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তারা আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক

চুয়াডাঙ্গায় অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক