হোম > সারা দেশ > খুলনা

যশোরের ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

যশোর অফিস

যশোরের একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. বাপ্পী হোসেনকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৬, যশোর এবং র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাসন থানার বেরাইদেরচেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গত ১৬ এপ্রিল রাতে বাপ্পী হোসেন আগে থেকে পরিচিত যশোরের গাইদগাছি গ্রামের এক নারীর বাসায় গিয়ে তাকে দরজা খুলতে বলেন। পরে ওই নারী দরজা খোলার পর বাপ্পী মুখ চেপে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতয়ালী থানায় মামলা করলে বাপ্পী আত্মগোপনে চলে যান। পরে র‌্যাব-৬ এই মামলার ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাপ্পী হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৬, যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী