হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছনে শিশুটির বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাবাসসুম বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

বুধবার বেলা ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় তাবাসসুম। সন্ধা পর্যন্ত অনেক খোঁজাখুজি করে পাওয়া যায়নি ।

এ ব্যাপারে সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক আহমেদ বলেন, শিশুর গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করছি, তার সঙ্গে খারাপ কিছু হয়েছে। ময়নাতদন্তের পরই বাকিটা জানা যাবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২