হোম > সারা দেশ > খুলনা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের আব্দুর রহিমের দুই ছেলে খাইরুল ইসলাম ও জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া গ্রামের সুকুমারের ছেলে চঞ্চল কুমার।

স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৯টার দিকে কাশীপুর এলাকায় আব্দুর রশিদ খোকন মিয়ার ইটভাটার কাছে ছাত্রলীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় তারা স্লোগান দিলে স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছর। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

খুলনায় চিকিৎসকদের ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা

লোহাগড়ায় ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার

ইবির ডাবল ডেকার বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

মাগুরায় বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত, চালক আহত

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, ১৪ কিশোর আটক

ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকদের

চাঁদাবাজদের কাছে অসহায় খুলনার স্বাস্থ্যকর্মীরা

বাসার সামনে দশম শ্রেণির স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত, হামলাকারী শনাক্ত

চাঁদাবাজদের কাছে জিম্মি খুলনার স্বাস্থ্যসেবা, প্রতিবাদে সমাবেশ ডেকেছে বিএমএ