হোম > সারা দেশ > খুলনা

বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে: অমিত

যশোর অফিস

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গত ১৬ বছর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বিএনপি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে দলের হাজারও নেতাকর্মী জীবন দিয়েছেন। গুমের শিকার হয়েছেন শতশত নেতাকর্মী।

বুধবার যশোর নগরীর নাজির শংকরপুরে বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অমিত বলেন, আমাদের দলের ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। রমজানে ইফতার মাহফিল পর্যন্ত করতে দেয়নি। আয়োজন করলেও নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। এরপরও বিএনপি লক্ষ্যে অবিচল ছিল।

এর আগে, একই ওয়ার্ডের বকচর এলাকায় ইফতার মাহফিলে উপস্থিত দলীয় নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা।

পৃথক দুটি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, গোলাম রেজা দুলু, নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকচাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন প্রমুখ।

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী