হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে ঢুকছে পানি, প্লাবিত বনাঞ্চল

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলার নদ-নদীগুলোতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে আড়াই ফুট। বিশেষ করে মোংলার পশুর নদী ও মোংলা নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় সুন্দরবনের অভ্যন্তরীণ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

জানা গেছে, গোটা বনাঞ্চল জুড়ে দুই থেকে আড়াই ফুট পানির ঢেউ আছড়ে পড়েছে। করমজল, চাঁদপাইসহ বিভিন্ন এলাকায় বনের রাস্তা-ঘাট তলিয়ে গেছে।

তবে বড় কোনো বিপর্যয়ের শঙ্কা এখনো তৈরি হয়নি। বনের অভ্যন্তরে থাকা প্রাকৃতিক উচু টিলাই বন্যপ্রাণীদের জন্য রক্ষাকবচ হয়ে উঠেছে।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যপ্রাণীরা এসব উচু স্থানে আশ্রয় নিয়ে নিরাপদে রয়েছে।

সুন্দরবন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির আমার দেশকে বলেন, সুন্দরবনের কিছু অংশে পানি ঢুকে পড়েছে, করমজলের রাস্তাঘাট পানির নিচে। তবে এখন পর্যন্ত বন্যপ্রাণীর কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উচু টিলাগুলোর কারণে প্রাণীরা সহজেই আশ্রয় নিতে পেরেছে।

এদিকে স্থানীয়রা জানান, হঠাৎ পানি বাড়ায় বনপথে চলাচল ব্যাহত হচ্ছে। বনরক্ষীদের চলাফেরাও সীমিত হয়ে পড়েছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার