হোম > সারা দেশ > খুলনা

প্রতারক আদম ব্যাপারীর জামিন, দেখামাত্রই ভুক্তভোগীদের গণধোলাই

জেলা প্রতিনিধি, মেহেরপুর

বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণার মামলার আসামি নুরুজ্জামান জামিনে বের হওয়ার পর ভুক্তভোগীরা তাকে গণধোলাই দিয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে।

জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুজ্জামান বিদেশে পাঠানোর জন্য গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাকিমের কাছ থেকে বড় অংকের টাকা নেন। কিন্তু তিনি চুক্তি মোতাবেক বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় পারভেজ মোস্তাকিম আদম ব্যাপারী নুরুজ্জামানের বিরুদ্ধে মেহেরপুর আমলি আদালতে মামলা দায়ের করেন।

মামলার শুনানির দিন নুরুজ্জামান জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পারভেজ মোস্তাকিম এবং অন্যান্য সাত থেকে আটজন ব্যক্তি তাকে গণধোলাই শুরু করেন। পরে তাকে টেনে হেঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়।

ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও গাংনী থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে সদর থানার হেফাজতে নেয়।

সালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা

ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

বান্ধবীসহ এনসিপি নেতার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, তুলকালাম কাণ্ড

পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনির কারাদণ্ড

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা হত্যা, জামায়াত অফিস ভাঙচুর

মেসির প্রতিকৃতি এঁকে আলোড়ন তুলেছেন শিল্পী শরীফুল

আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের লাশ উদ্ধার