হোম > সারা দেশ > খুলনা

জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন নিয়ে আর সমস্যা নেই: শামসুজ্জামান দুদু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে। শনিবার সকালে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে। সকলের ভিন্নমত পোষনের সুযোগ আছে। যেসব দল ভিন্নমত পোষণ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি আমাদের ধারনা তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কেন না, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান বলেছেন যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ আছে। বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়ন গতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, সহ-সাধারণ সম্পাদক পিনু মুন্সী, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুজ্জামান মকলেচ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম, এ তালহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, সহ-সাংঠনিক সম্পাদক তৌফাকুর রিংকু, শ্রমিকদল নেতা জয়নাল, সদর উপজেলা ছাত্রদল সভাপতি আনিচ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক টোটন খান, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি রানা হামিদ, সিনিয়র সভাপতি আরিফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, যুবদল নেতা সুজন মন্ডল, সোহানুর রহমান সোহান, বশির আহমেদ শিবলু প্রমুখ নেতৃবৃন্দ।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা