হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি পাইপ গানসহ ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপ গান ও গুলি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তুপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশি তৈরি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ