হোম > সারা দেশ > খুলনা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারি।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। বিআইএফপিসিএল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণের আগে তিনি রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপি) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত বিধিবিধান প্রতিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে এমএসটিপিপি-তে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশগত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ নিশ্চিত হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন রমানাথ পূজারি। তার বাড়ি সেখানেই। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি ও গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎখাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই সন্তানের জনক।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২