কুষ্টিয়ার মিরপুরে রেললাইন থেকে ট্রেনে কাটা অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাটদহ চর রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পোড়াদহ জিআরপি থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব জানান, সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশটি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতের ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।