হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে কাল ও পরশু আধাবেলা হরতাল-অবরোধ ঘোষণা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র চলছে হরতাল-অবরোধ। সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল-অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সর্বদলীয় সংগ্রাম কমিটির এ কর্মসূচি চলছে তৃতীয় দফায়।

হরতাল সমর্থনে সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নওয়াপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে অবস্থান নিয়েছে নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এদিকে হরতালে সড়ক-মহাসড়কে বাস-মিনিবাস, ট্রাক, আমদানি-রফতানি পণ্যবাহী পরিবহন বন্ধ থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল, রিকশাভ্যান ও খেয়া চলাচল স্বাভাবিক করা হয়েছে। হরতাল-অবরোধকে ঘিরে বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি রয়েছে।

আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ শেষে কাল (মঙ্গলবার) ও পরশু (বুধবার) আধাবেলা হরতাল-অবরোধ পালিত হবে। এ কর্মসূচিতে সরকারি অফিস আদালত অবরোধ করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মহম্মদ ইউনুস।

তিনি বলেন, চলমান হরতাল-অবরোধের মধ্যে যদি নির্বাচন কমিশন বিলুপ্ত আসন পুনর্বহাল না করেন তাহলে এ দাবিতে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।

বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম, এ সালাম বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পূর্ব ঘোষিত কঠোর হরতাল-অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম বলেন, আমাদের আন্দোলন বাগেরহাট গণমানুষের আন্দোলন এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ইসির এই অবৈধ সিদ্ধান্তে বাগেরহাটবাসী প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি ইসি বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্য থেকে একটি আসন বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে। ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই বিরোধিতা ও আপত্তি জানিয়ে আসছে।

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা