হোম > সারা দেশ > খুলনা

যশোরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে হাফিজ উদ্দিন নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি।

মঙ্গলবার মণিরামপুর থানা ও খেদাপাড়া ক্যাম্পের পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি। হাফিজ এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে এবং বাগডোব গ্রামের বাসিন্দা।

সচিব জানান, চেয়ারম্যান হাফিজ উদ্দিন বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে যান। এ সময় সেখানে যান খেদাপাড়া ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন। এর পরপরই মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পরিষদে যান।

পুলিশ চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে ডেকে পরিষদ থেকে রোহিতা বাজারে নিয়ে যায়। সেখানে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, 'হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।'

এদিকে, বিভিন্ন সুবিধা নিয়ে স্থানীয় বিএনপি নেতারা যশোরে পলাতক ইউপি চেয়ারম্যানদের পুনর্বাসন করছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গত ১ জুন দৈনিক আমার দেশ-এ একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ হয়। এতে তোলপাড় হয় জেলাজুড়ে। প্রতিবেদনটিতে মণিরামপুরের ঘটনাবলি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার