হোম > সারা দেশ > খুলনা

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা উপজেলার সরকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১২ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পুরো মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত বেড়ে যাওয়ায় সফল হননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা উত্তম বলেন, “হঠাৎ আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই তা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আমরা চেষ্টা করেছি, কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়।”

মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমাদের দুটি ইউনিট দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে মার্কেটে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার