হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে ডাকাতির চেষ্টা, দুই ডাকাতকে গণপিটুনি

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে গাড়ির গতি রোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুটের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার ৯ মাইল কাচারীসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটকরা হলেন—ভেড়ামারা উপজেলার বাবুল হোসেনের ছেলে সুমন হোসেন (৩৫) এবং মহিউদ্দিনের ছেলে মাহাবুল আলম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার ভোরে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়ক গাড়ির গতি রোধ করেন ডাকাত দল। এ সময় তারা অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন। ঘটনাটি আশপাশের স্থানীয় বাসিন্দা, কৃষক ও পথচারীদের নজরে এলে তারা দ্রুত এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সুমন ও মাহাবুলকে স্থানীয় লোকজন ধরে ফেলেন এবং বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং মহাসড়কে চলাচলকারী বিভিন্ন ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাই ও ডাকাতির চেষ্টা করে আসছিলেন। তবে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, জনতার হাতে ছিনতাই চক্রের দুই সদস্য আটক হওয়ার পর স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক