হোম > সারা দেশ > খুলনা

প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দোয়া মাহফিল

বাগেরহাট জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে প্রধানমন্ত্রী যেন ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা স্কেণ্ডার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, বিএনপি নেতা শরীফ মোস্তফা লিটু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, আব্দুস সালাম জুয়েল এবং ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম। এ ছাড়া ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাইন বিল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে: রিজভী

বাগেরহাটে বিএনপি কার্যালয় ও আ.লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

পুশইন চেষ্টা ব্যর্থ, মেহেরপুর সীমান্তে ৪ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

খুলনা-ঢাকা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

বাগেরহাটে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ

ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে ফেরানোর পরিকল্পনা, আটক ২

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রো-প্রাইভেটকারে ডাকাতি