হোম > সারা দেশ > খুলনা

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ বাংলাদেশি

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানানো হয়, ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় ও বাঘাডাংঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে মাত্র ১০ গজ ভেতরে হুদাপাড়া গ্রামের আমবাগান থেকে তাদেরকে আটক করা হয়।

তাদের মধ্যে ৬ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আটকরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান আমার দেশকে বলেন, আটকদের মধ্যে ছয় জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদের আদালতে সোপর্দ করা হবে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা