হোম > সারা দেশ > খুলনা

মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

অভিযুক্ত তরিকুল ইসলাম। ছবি: আমার দেশ

পারিবারিক কলহের জেরে ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাতা আব্দুর রহমান নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে।

অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোররাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।

মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আসামি শ্বশুরকেকে গ্রেপ্তার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে।

এমএইচ

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক