হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে জিম্মি থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একইসঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের দমনে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন দুই জেলে। পরে তাদের জিম্মি রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হয়।

ঘটনার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান নিশ্চিত করে ১৬ এপ্রিল বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা মুর্তি খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান টের পেয়ে দস্যুরা পালিয়ে গেলেও একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দয়াল বাহিনীর সদস্যরা শ্যামনগর উপজেলার হোগলডরা খাল এলাকায় অবস্থান করছে। এর প্রেক্ষিতে শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী সেখানে অভিযান চালায়। এ সময় দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযানে তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন