হোম > সারা দেশ > খুলনা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কৃষক রফিকুল সরকার জমিতে কাজ করার সময় পাম্পের বৈদ্যুতিক ছেঁড়া তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে ভাগনে বাবু মিয়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে মাঠে থাকা অন্য কৃষকেরা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে এবং বাবু মৃত আবু সামার ছেলে। তারা দু’জনই পেশায় কৃষক।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা