হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ কোস্ট গার্ডের কাছে জমা দেন।

মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যু নির্মূলে কোস্ট গার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চালায়। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সঙ্গে দস্যুদের কবল থেকে ৪২ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ বনদস্যু আত্মসমর্পণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে তারা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের সময় তারা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটারগান, ১টি ফোর শুটারগান, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।

কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারী দস্যুরা খুলনার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা, বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাসিন্দা।

এমই

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে আহত ৫ বিচারপ্রার্থী

যশোরে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতার মৃত্যু

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, সহকর্মী আহত

দামুড়হুদায় কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মুখোমুখি

পুরাতন থানা ভবনে ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

সীমান্তের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারি, বিজিবির গুলি বর্ষণ