হোম > সারা দেশ > খুলনা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

খুলনা ব্যুরো

জানালা দিয়ে দেখা যায় গরম কড়াই চেপে ধরা হচ্ছে গৃহকর্মীর মুখ ও শরীরে।

খুলনায় এক পুলিশ দম্পতির বিরুদ্ধে বাসায় কর্মরত গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী এএসআই পপি হালদার তাদের বাসায় কর্মরত গৃহকর্মী মিলন চন্দ্র দাসকে শারীরিকভাবে নির্যাতন করেন।

অভিযোগ রয়েছে, রান্নার সময় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে মিলনকে মারধর করা হয় এবং গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়।

আহত মিলন চন্দ্র দাসের বাড়ি নরসিংদী জেলায়। তিনি ওকিল চন্দ্র দাসের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, খুব ছোট বয়সে মা-বাবাকে হারানোর পর তিনি ওই পুলিশ দম্পতির বাসায় কাজ করতেন।

ঘটনার পর মো. সাইফুল ইসলাম আহত মিলনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগের ৯/১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এসআই সাইফুল ইসলাম জানান, “ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বড় বোন হাসপাতালে আসছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল