হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আদালত চত্বর থেকে চাপাতিসহ যুবক আটক

খুলনা ব্যুরো

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি কোর্ট প্রসিকিউশন মো. হুমায়ুন কবির। তার নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে।

মানিক সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে।

তিনি বলেন, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময় মানিক উপস্থিত ওই পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তী সময়ে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি পায়।

সেনাবাহিনীর সদস্যদের বরাত দিয়ে তিনি আরো জানান, মানিকের সঙ্গে আরো কয়েকজন সন্ত্রাসী ছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

জানা গেছে, মানিক হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি’ কোম্পানির সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের হাজিরার দিন ধার্য ছিল। তাদের কাউকে ঘায়েল করার জন্য সে এখানে এসেছিল বলে ধারণা করছেন উপস্থিত অনেকেই।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা