হোম > সারা দেশ > খুলনা

প্রবাসীর বাড়িতে ককটেল পাঠিয়ে চিরকুট, বিকাশে দেড় লাখ চাঁদা দাবি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিঙ্গাপুরপ্রবাসী মিন্টুর (৩৫) বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়। মিন্টু ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানার পুলিশকে খবর দেওয়া হয়।

প্রবাসীর বাড়িতে পাঠানো চিরকুট

চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয় চিরকুটে।

গাংনী থানার ওসি উত্তম কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত