হোম > সারা দেশ > খুলনা

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুরে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।

আহতদের নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীরা জানায়, টিকটকে কমেন্ট করা নিয়ে রতডাঙ্গা মল্লিক পাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল ও উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে ঝগড়া বাধে। বাকবিতণ্ডার এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এর জেরে মল্লিক পাড়া ও উত্তরপাড়ার লোকজন দুই শিবিরে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে অন্তত ১০জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক