হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় পিকআপের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা-ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদী থানার নবাগত ডিএসবির (গোয়েন্দা শাখা) ওসি ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম (৫০) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কায়েস উদ্দীন (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাকশী লালন শাহ সেতুর পশ্চিম অংশে টোলপ্লাজার সন্নিকটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

তিনি জানান, মাত্র একদিন আগে ঈশ্বরদী থানায় ডিএসবির ওসি হিসেবে যোগদান করেছিলেন ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম। জরুরি কাজে তিনি এএসআই কায়েস উদ্দীনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লালন শাহ সেতু এলাকায় যাচ্ছিলেন। এ সময় সেতুর পশ্চিম মুখে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, দুর্ঘটনার পর নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ সার্জেন্ট দিপু সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে, দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে ঈশ্বরদী থানাসহ পুলিশ বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক