হোম > সারা দেশ > খুলনা

ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার শাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) এবং দেবহাটার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)। দুজনই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শাহিনুরের পেটে গুলির ছররা লেগেছে বলে জানা গেছে।

হাসপাতালে থাকা শাহিনুর বলেন, ভোরে দুটি মোটরসাইকেলে চারজন এসে এলাকায় ওয়াইফাই তার কাটার চেষ্টা করছিল। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন এগিয়ে গেলে তাদের একজনকে ধরে ফেলেন। এরপর বাকিরা ফিরে এসে গুলি ও বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ করে তাকে ছিনিয়ে নেয়। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ওয়াইফাই ব্যবসার বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে। আটক ব্যক্তিকে ছাড়াতে বিস্ফোরক জাতীয় বস্তু ব্যবহারের প্রমাণ মিলেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত ও আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী