হোম > সারা দেশ > খুলনা

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: দুদু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।

দুদু বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে সাধারণ জনগণ, শ্রমিক ও মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ঐক্য ছাড়া কোনোভাবে বিজয় সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন হবে। তাই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপি ও নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে। এখন আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী দিয়ে রাজনৈতিক বিজয় আনা সম্ভব নয়। জনগণের ভালোবাসা, শিক্ষা, অভিজ্ঞতা আর কৌশল দিয়েই বিজয় নিশ্চিত করতে হবে।’

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে দুদু আলমডাঙ্গার খাসকররা ও জামজামী এলাকায় গণসংযোগ করেন।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ