হোম > সারা দেশ > খুলনা

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক এমপি হানিফের কুষ্টিয়ার বাড়ি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাড়ির বাকি অংশ এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার রাত ১০টার পরে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কস্থ বাড়িটির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। পরে একটি বুলডোজার দিয়ে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

এর আগে রাত ৯টার দিকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিটিআই রোডে অবস্থিত হানিফের বাড়িতে যান। ছাত্র-জনতার আরেকটি দল শহরের উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের শহরের কদমতলা এলাকার বাড়িতে ভাঙচুর চালাতে যায় ছাত্র-জনতা। পরে ভাড়িটির ভাড়াটিয়াদের নিরাপত্তার কারণে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ৪ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হানিফের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র-জনতা। তখন থেকে কুষ্টিয়ার এই অঘোষিত সম্রাটের কোনো হদিস নেই।

যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’

সরকার গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফোনালাপের পর কলেজ ছাত্রের আত্মহত্যা

উপকূলে পানিসংকট সমাধানে কাজ করছে সরকার: শেখ ফরিদুল ইসলাম

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক বাড়ি ভাঙচুর-লুটপাট

সন্তান প্রসবের ৫ ঘণ্টা পর পরীক্ষা দিল কিশোরী

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল