হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে বাস চাপায় একই পরিবারের নিহত ২, আহত ৩

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোড়লগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী। শনিবার বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোড়লগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিএমএস পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককের মুখমূখী সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। নিহত ও আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক মজনু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের চারমাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮) ও সিয়াম খান(৩৫)।

হতাহতদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত তিনজনের অবস্থা অসংখ্য জনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশু রয়েছেন।

এদিকে ইজিবাইককে চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ইজিবাইককে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। ধ্বংসস্তুপে পরিণত হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জনবল সংকটে চৌগাছা হাসপাতালের স্বাস্থ্যসেবা বিপর্যস্ত