হোম > সারা দেশ > খুলনা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ৪

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৪ কিশোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেলকর্তৃপক্ষ। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তপক্ষ বলছেন, চিলাহাটি থেকে খুলনাগামি রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর ছোড়া হলে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্তে থাকা কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ট্রেন থামিয়ে অভিযুক্ত ৪ কিশোরকে ধরে ফেলে তারা।

আটককৃতরা হলো শাকিব হোসেন, ফয়সাল আহম্মেদ, নিকুঞ্জ, তানভির হাসান, তাদের সবার বাড়ি কালীগঞ্জ শহরে।

মোবারকগঞ্জ রেলষ্টেশনের ষ্টেশন মাস্টার শাহজাহান শেখ বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ৪ কিশোরকে খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে ধরে নিয়ে গেছে ট্রেনে থাকা নিরাপত্তা জিআরপি পুলিশ। এ ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটককৃত কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ