হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ছাগল ফার্মের সামনে লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল চালক ইমরান (৩৫) নিহত হয়েছেন। নিহত ইমরান পেশায় স্যানেটারি মিস্ত্রি ছিলেন।

রোববার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ছাগল ফার্মের সামনে ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত ইমরান চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার খন্দকার রফিকুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাটাহাম্বারের ধাক্কায় রাস্তার ওপর পড়ে মোটরসাইকেল চালক ইমরান ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরই লাটাহাম্বারের চালক পালিয়ে যায়। ইমরানের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাতক্ষীরায় গাছ থেকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু

রামপালে রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষ, আহত ৩

আইলার ১৭ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি সাতক্ষীরার উপকূলবাসী

রামপালে ইয়াবাসহ ৮ যুবক আটক

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতার জামিন

ভেড়ামারায় ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪৬ বছর পর পাংশায় হচ্ছে পদ্মা ব্যারাজ

মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে পথচারী নারী গুলিবিদ্ধ

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড