হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বামন্দীর জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাবনা জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খোকন এন্টারপ্রাইজে চার সদস্যের একটি চোরচক্র তালা ভেঙে টায়ার চুরির চেষ্টা করে।

খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর ভাতিজা তুষার জানান, সকালে বাড়ি থেকে সিসিটিভি ফুটেজে দোকানে তালা ভেঙে চারজনকে দোকানের ভেতরে দেখতে পাই। পরে তিনি দোকানে ‍ছুটে আসেন। এ সময় একজনকে ধরে ফেলেন তিনি। চক্রের অন্য সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ধাওয়া খেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় স্থানীয়দের গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি। চক্রের অন্যান্য সদস্যরা দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার টায়ার নিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে। গণপিটুনিতে আহত ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জেডএম

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

রামপাল বাসস্ট্যান্ডে যুবক হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার আবেদন

খান জাহান আলী মাজারে কুমিরে ধরা শিশুটির লাশ উদ্ধার

খানজাহান আলীর মাজারে সাত বছরের শিশু কুমিরের পেটে

পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার ওপর হামলা

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

মেজর জিয়া ছিলেন ক্রান্তিকালের কাণ্ডারি: মনি

ওভারটেক করতে গিয়ে গাছে ধাক্কা, যশোরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১