হোম > সারা দেশ > খুলনা

জীবননগরে সন্তানকে অপহরণের দায়ে পিতা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গা জীবননগর পাকা গ্রামে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় সিয়ামকে (৮) নামে এক শিশুকে ৪ ঘণ্টার মধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জড়িত শিশুর পিতা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তার (২৬)কে আটক করা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলার কলারোয়া মোড়াকাটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল এবং জীবননগর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আক্তার শিশুটিকে অপহরণ করে।

পরবর্তীকালে শিশুটিকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত অর্থ প্রদান না করলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলার সুপার রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি টিমকে ভিকটিমকে উদ্ধারে নির্দেশনা দেন। পুলিশ সুপার সরাসরি অভিযানের নির্দেশনা প্রদান করেন এবং সিসিআইসি টিম শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টায় জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুর পিতা আজিজুল ও সহযোগী আক্তারকে গ্রেপ্তার করা হয় । একই সঙ্গে সুস্থ অবস্থায় শিশুকে উদ্ধার করা হয় । অভিযানের সময় উদ্ধার করা হয় ধারালো হাসুয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটির মা প্রবাসে (ভারত) অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুকে অপহরণ করে জিম্মি করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের নিকট অর্থ আদায়ের উদ্দেশ্যে এ নৃশংস ও ঘৃণ্য কর্মকাণ্ড সংঘটিত হয়।

এ ঘটনায় শিশুর পিতা ও তার সহযোগীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত