হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, বাগেরহাট

ইনসেটে আহত শেখ আল আমিন। ছবি: আমার দেশ

বাগেরহাটে শেখ আল আমিন (৩৪) নামে বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে আহত করে তাঁর কাছে থাকা প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত শেখ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাংলালিংকের কর্মী হিসেবে বাগেরহাটে কর্মরত।

আল আমিন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁর পথ আটকে দাঁড়ান। তাঁদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে এসেই তাঁরা চাকু দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা টাকাপয়সা ও পণ্যসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যান তাঁরা। ওই ব্যাগে প্রায় এক লাখ টাকা ছিল বলে জানান তিনি। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলেও জানান আল আমিন।

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর জানান, ঘটনার কিছুক্ষণ আগে আল আমিন তাঁকে ফোন করেছিলেন। পরে দুর্বৃত্তদের হামলায় আল আমিন আহত হয়েছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।

আল আমিনের সহকর্মী মো. মাছুম বিল্লাহ আহমেদ জানান, ঘটনার আগে আল আমিনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে তিনি বের হয়েছিলেন। পরে ফোন করে তাঁকে জানানো হয়, দুর্বৃত্তরা আল আমিনকে কুপিয়ে তাঁর টাকাপয়সা ছিনিয়ে নিয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, বিকেলে আহত বাংলালিংক কর্মীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি শামসুল আরেফিন জানান, এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এমএইচ

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক