হোম > সারা দেশ > খুলনা

তালার আটারই গ্রামে মাদকাসক্ত যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত ১০টায় তালা উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে হাবিবুরের মা ও স্ত্রী তাকে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন ছিল।

এলাকাবাসী জানান, ঘটনার আগে মোটরসাইকেল কেনা নিয়ে স্ত্রী ও মায়ের সঙ্গে হাবিবুরের বাগবিতণ্ডা হয়। তিনি মাদকাসক্ত ছিলেন বলে দাবি করেন স্থানীয়রা। একপর্যায়ে তিনজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

নিহতের পরিবার এখনো হত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে নারাজ। খবর পেয়ে তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল