হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। দুই সংসদ সদস্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।

এদিকে, স্থানীয় একটি অনলাইন মাধ্যমে সভার সময় শত শত রোগী ভোগান্তিতে পড়েছেন—এমন অভিযোগ তুলে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অল্প সময়ের জন্য মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং ওই সময়েও হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিকভাবেই চলমান ছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, “হাসপাতালের বিভিন্ন উন্নয়ন ও সেবা সংক্রান্ত বিষয়ে দুই সংসদ সদস্যের সঙ্গে স্বল্প সময়ের মতবিনিময় হয়েছে। এতে রোগীদের চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।”

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “সাড়ে বারোটার পর স্বল্প সময়ের জন্য আমাদের মতবিনিময় হয়েছে। আমরা যখন সভাকক্ষে প্রবেশ করি, তখনও রোগীরা চিকিৎসা নিচ্ছিলেন। সভা শেষে বের হওয়ার সময়ও চিকিৎসা কার্যক্রম চলমান ছিল। চুয়াডাঙ্গার স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করতে আমরা কাজ করছি। মিথ্যা তথ্য উপস্থাপন করে এ কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।”

সংশ্লিষ্টরা জানান, জেলার স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে এ ধরনের সমন্বয় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল

ঝিনাইদহ পৌরসভার রাস্তা ভেঙে ফেলার অভিযোগ

কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

যশোরে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত