হোম > সারা দেশ > খুলনা

মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

খুলনার মোংলা মহাসড়কের বালিঘাটায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন । নিহত মোটরসাইকেলচালক আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট থানার বাসিন্দা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

কাটাখালী হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের বালিয়াঘাটায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটরসাইকেলটি পুরোপুরি ট্রাকের নিচে চলে যাওয়ায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় । বাকি দুজনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।

এমই

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ৬ ইপিজেড শ্রমিক

চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ভাই

ঘেরের চিংড়ি লুটে বাধা, আটজনকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা

ঐতিহাসিক চুকনগর গণহত্যা দিবস কাল

জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ২১ দফা দাবি সিএএফের

অপরিকল্পিত আবাসন প্রকল্পে ঝুঁকি বাড়ছে খুলনার

খুলনায় খাদ্য পরিবহন ঠিকাদারকে গুলি

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপে প্রতিবাদ, মহাসড়কে শ্রমিক বিক্ষোভ