হোম > সারা দেশ > খুলনা

মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪১) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলায় স্বামীর সঙ্গে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানি‌য়ে‌ছেন, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে ঝিনাইদহ মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা। জামতলা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাম্মী । এসময় পেছন থেকে বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি ।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি‌কে শনাক্তের চেষ্টা চলছে।

এমই

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক