হোম > সারা দেশ > খুলনা

লোহাগড়ার অতিবর্ষণে তলিয়ে গেছে ফসলি জমি

উপজেলা প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল)

টানা অতিবর্ষণ ও নদীর পানি বাড়ার কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধান, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সাধারণ কৃষকেরা।

গত কয়েক দিনের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার ১২টি ইউনিয়নের নিচু এলাকার মাঠগুলো এখন পানিতে থইথই করছে। সরেজমিনে দেখা গেছে, অনেক জমিতে হাঁটু থেকে কোমর সমান পানি।

উপজেলা কৃষি অফিস সূত্র জনিয়েছেন, ‘প্রাথমিকভাবে অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই কৃষিজমি। আমরা সরোজমিনে নেমেছি, জরিপ করে এক-দুই দিনের মধ্যে সঠিক তথ্য দিতে পারব।’

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, ‘পানি দ্রুত নেমে গেলে ক্ষতি কম হবে। আমাদের টিম সরেজমিনে তদারকি করছে। যেসব জমিতে পানি বেশি, সেখানে বিকল্প ফসলের পরামর্শ দেওয়া হচ্ছে। কীভাবে পানি নিষ্কাশন করা যায় সেবিষয়ে চেষ্টা করে যাচ্ছি । কৃষকদের পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা করব।’

জেডএম

জলাবদ্ধতায় বেনাপোল বন্দরে নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে কবজি বিচ্ছিন্ন যুবদল নেতার

পদ্মায় জেলের জালে ধরা পড়ল এক মণের কাতলা

নড়াইলে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

মা-বাবার হাতে খুন হয় কিশোরী নির্জনা

বেনাপোল বন্দরে হাঁটুপানি, কোটি টাকার পণ্য পানিতে

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক