হোম > সারা দেশ > খুলনা

আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

সার জব্দ। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাচারকালে ৪৪০ বস্তা টিএসপি সারভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক ও হেলপারসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি আটক করে হাঁপানিয়া ক্যাম্প পুলিশ। হাঁপানিয়া ক্যাম্প ইনচার্জ জুম্মান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটির গতি রোধ করে তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ সার উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ঝিনাইদহের কালীগঞ্জের ট্রাকচালক শাকিল হোসেন, খুলনার হেলপার ইসরাফিল এবং পূর্বেও সার কালোবাজারির ঘটনায় আলোচিত ভাঙ্গবাড়িয়া গ্রামের মিনারুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্ত করে দেওয়া হয়।

উদ্ধার করা ৪৪০ বস্তা টিএসপি সার স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএইচ

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক